লিখেছেন – জিয়া হাসান,
ইএসএল টিচার
এডমন্টন, আলবার্টা, কানাডা
অনলাইন জগতের আদবকায়দা।
এই আদবকায়দা জানাটা এখন ফরজ। কারণ ফেসবুক এবং লিংকডইন এখন ব্যাপক ভূমিকা রাখে সামাজিক এবং পেশাগত জীবনে, বিশেষ করে পেশাগত জীবনে। ভালো মানের চাকরির আবেদন কিংবা ভিসার আবেদন যেটাই হোক উভয় ক্ষেত্রেই এখন বলা হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে প্রার্থীর সোশ্যাল নেটওয়ার্ক প্লাটফর্মে একটু উঁকি দেয়া হয়। কারণ, কারও সোশ্যাল প্ল্যাটফর্মে ২/৪ মিনিট ঢুঁ মারলেই তার সম্বন্ধে একটি মোটামুটি ধারণা পাওয়া যায়। পরবর্তীতে এই ধারণা সাহায্য করে প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে। আর এখানেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর গুরুত্ব নিহিত। পেশাগত জীবনে কিংবা সামাজিক জীবনে নিজেকে যেভাবে চিত্রায়িত করতে চাচ্ছেন, আপনার ভার্চুয়াল লাইফ অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো সেটি বলছে তো? উত্তর ‘হ্যা’ হলে ভেরি গুড কিন্তু উত্তর ‘না’ হলে এই বিষয়ে আপনার কাজ করতে হবে।
সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহারে কিছু বেইসিক আদবকায়দা:
১। লিঙ্কডইন এবং ফেসবুক এর পার্থক্য জানুন। লিংকডইনে খাওয়া-দাওয়ার ছবি আপলোড করার মানে হলো নিজের পেশাগত ভাবমূর্তির বারোটা বাজানো।
২। নিজের প্রোফাইল লক করে কখনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। এটা একটা অসভ্যতা।
৩। মার্জিত, সুন্দর প্রোফাইল পিকচার ব্যবহার করুন এবং প্রোফাইলে নিজের পেশা সম্বন্ধে বলুন।
৪। অপরিচিত কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সাথে ছোট্ট একটি টেক্সট করুন। নিজের পরিচয় দিয়ে বলুন আপনি তার নেটওয়ার্কে জয়েন করতে পারলে খুশি হবেন। বাকিটা তার ইচ্ছার উপর ছেড়ে দিন এবং ইচ্ছাটিকে সম্মান জানান। অনেকের অনেক রকম সীমাবদ্ধতা কিংবা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে সোশ্যাল নেটওয়ার্কে বন্ধু নির্বাচন এবং গ্রহণের ক্ষেত্রে।
৫। কারও পোস্টে না-বাচক কিংবা সমালোচনামূলক মন্তব্য করার আগে ভাল করে ভেবে নিন সেটি ঠিক আছে কিনা, যার উদ্দেশে মন্তব্য করছেন সে যেন কোনভাবেই বিব্রত না হয় সেটি আপনার দ্বায়িত্ত।
৬। ব্যক্তিগত বন্ধুদের বেলায় হয়তো প্রযোজ্য নয়, কিন্তু পেশাগত এবং সামাজিক বন্ধুদের মেসেঞ্জারে কোন ভিডিও পাঠানোর আগে অনুমতি নেয়ে উচিত। একই ভিডিও হয়তো ৫০ জনকে ফরওয়ার্ড করলেন যার একটি অংশের হয়তো এটা দেখার কোন ইচ্ছে নেই, সময় নেই, একটি অংশের হয়তো দেখার মত ডেটা নেই। যিনি পাঠাচ্ছেন তাকে এই বিষয়গুলো ভাবনার মধ্যে রাখতে হবে। অনুমতি না নিয়ে নিজের পোস্টে অন্যকে ট্যাগ করাও একটা অসভ্যতা।
ফেসবুক/লিঙ্কডইন ফ্রি পাওয়া গিয়েছে বলে এর মধ্য দিয়ে পাওয়া পেশাগত/সামাজিক বন্ধুদের সময় কিন্তু ফ্রি নয়। অন্যের সময়ের প্রতি, প্রাইভেসির প্রতি সন্মান দেখান, অন্যরাও আপনার বেলাতে দেখাবে।
ভাল থাকুন!
জিয়া হাসান, ইএসএল টিচার
এডমন্টন, আলবার্টা, কানাডা